অভয়নগরে সর্বপ্রথম ইউটিউব এওয়ার্ড পেল SAp TV Bangla
![]() |
| YouTube silver play button Award |
সিলভার প্লে বাটন পেলো বাংলাদেশের ইসলাম বিষয়ক চ্যানেল SAp TV Bangla,
চ্যানেলটি মূলত ইসলামি ভিডিও তৈরি করে থাকে, এই চ্যানেলটিতে রয়েছে কুরআন তিলাওয়াত, ওয়াজ, গজল, ইসলামি জীবন গঠন মূলক ভিডিও ও ইসলামি নাটিকা।
কোন প্রকার কপিরাইট ও সোশ্যাল ক্লেইম না থাকায় ইউটিউবের পক্ষ থেকে গত ৯ নভেম্বর শনিবার সিলভার প্লে বাটনটি দেওয়া হয়। ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের কাজের স্বীকৃতিস্বরূপ সাবস্ক্রাইবারের ওপর তিন ধরনের প্লে বাটন দিয়ে থাকে।
বাংলাদেশের সর্বপ্রথম সিলভার প্লে বাটন পান সালমান মুক্তাদির ২০১৬ সালের ৭ এপ্রিল। এরপর একে একে প্রায় ডজনখানেক সিলভার প্লে বাটন আসলেও যশোর জেলায় এই প্রথম সিলভার প্লে বাটন আসলো।
কনটেন্ট ক্রিয়েটর সাব্বির হোসাইন বলেন, সিলভার বাটন হলো দর্শকের ভালোবাসা। ফ্যানসদের আন্তরিকতায় আমি অনুপ্রাণিত হই।
তিনি বলেন, ইসলামকে মানুষের দারে দারে পৌঁছাতে আমার এ প্রচেষ্টা অব্যহত থাকবে।

No comments