Header Ads

ডিবি পরিচয়ে কলরবের বদরুজ্জামান ও তাওহীদ জামিলকে আটক করা হয়েছে

ডিবি পরিচয়ে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের যুগ্ম নির্বাহী পরিচালক ও হলি টিউন চ্যানেল এর পরিচালক মুহাম্মাদ বদরুজ্জামানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।বুধবার রাতে কলরবের যুগ্ম নির্বাহী পরিচালক মুহাম্মাদ বদরুজ্জামান ও কিশোর শিল্পী তাওহীদ জামিলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।
জানা যায়, বুধবার রাত ৯টার দিকে রাজধানীর পুরানা পল্টনস্থ কলরব কার্যালয় থেকে কিশোর শিল্পী তাওহীদ জামিলকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে বদরুজ্জামানকে কোথা থেকে নেওয়া হয়েছে সেটা জানা না গেলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে তাকে হেফাজতে নিয়েছে ডিবি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে কলরবের অফিস থেকে কিশোর শিল্পী তাওহীদ জামিলকে নিয়ে যায় ডিবি। এসময় অফিসে ব্যবহৃত ল্যাপটপ, কম্পিউটারও নিয়ে যায় ডিবি। অফিসে থাকা অন্যান্যদের বের করে দিয়ে অফিসে তালা মেরে যায়।
এ ব্যাপারে পল্টন থানার ওসি মো. আবু বকর সিদ্দিক এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


No comments

Theme images by RedHelga. Powered by Blogger.