Header Ads

নওয়াপাড়া কলেজ এর পুরা ইতিহাস..

Pictures of Noapara College
নওয়াপাড়া কলেজ এর ছবি



ভয়নগর উপজেলাকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে কয়েকজন বিদ্যুতসাহী ছাত্রদের প্রচেষ্টায় ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত করা হয়ে ছিল নওয়াপাড়া কলেজ। প্রথমে ততকালীন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চ্যায়ারম্যান নওশের আলী এর পরামর্শে ইউনিয়ন পরিষদের ২য় তলাতে ( বি ডি হলে ) শ্রেণী কার্যক্রম শুরু করা হয় এবং নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ততকালীন প্রধান শিক্ষক হেমায়েত হোসেন স্যার কে ছাত্র ছাত্রী ভর্তি করার জন্য দায়িত্ব দেওয়া হয়।



 পরবর্তীতে ছাত্র ছাত্রী বৃদ্ধি
পাওয়াতে স্থানান্তর করা হয় অভয়নগর উপজেলার (নওয়াপাড়া ইউনিয়ন) বর্তমান নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা গ্রামে। গুয়াখোলা গ্রামের সমাজ সেবক হাবিবুর রহমান সরদার ও ইয়াছিন আলী সরদার মিলে ৫ একর জমি দান করেন। পরবর্তীতে আরো অনেক মহৎ প্রাণ ব্যক্তি কলেজ টিতে জমি দান করেছিলেন। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে যাত্রা শুরু করে কলেজ টি এবং পরে বিজ্ঞান বিভাগ সংযুক্ত করা হয়। ১৯৬৭ সালে ডিগ্রী পর্যায়ে উন্নীত হয় এবং পূর্ব পাকিস্তান শিক্ষা বোর্ড ফুটবল প্রতিযোগিতায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়। যশোর শিক্ষা বোর্ডে বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করে চ্যাম্পিয়ন ও রানার আপ হয়। সর্বশেষ ২০১৬ সালে যশোর শিক্ষা বোর্ড আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতায় বোর্ড চ্যাম্পিয়ন হয় নওয়াপাড়া কলেজ।


 ২০০৯ সালে স্নাতক সম্মান (অনার্স) কার্যক্রম শুরু করে এবং ২০১৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ র্যাংকিং এ খুলনা বিভাগ এ সেরা ১০ কলেজের মধ্যে ১০ তম স্থান অধিকার করে নওয়াপাড়া কলেজ। অত্র কলেজ থেকে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, সমাজ বিজ্ঞান, রাষ্ট্র বিজ্ঞান, অর্থনীতি ও ভূগোল বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রী অর্জন করার সুযোগ রয়েছে। কলেজটিতে প্রায় ৭৩ জন শিক্ষক কর্মচারী কর্মরত আছেন। প্রায় ৪৫০০ জন ছাত্র ছাত্রী রয়েছে অত্র কলেজে। আরো রয়েছে ৪ টি বহুতল ভবন, অধ্যক্ষের বাসভবন, ছাত্রাবাস, কলেজ মসজিদ, লাইব্রেরী, ডিজিটাল ক্লাসরুম, ICT ল্যাব, সাইকেল গ্যারেজ, হ্যালি প্যাড, শহীদ মিনার,ওভার ব্রিজ, ২টি পুকুর, ২টি খেলার মাঠ, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, সংস্কৃতি চর্চার জন্য কলেজ থিয়েটার। বর্তমানে কলেজটি সরকারী করণ প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রামের প্রাকৃতিক মনোলোভা পরিবেশে মাথা উচু করে দাঁড়িয়ে আছে অভয়নগরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ "নওয়াপাড়া কলেজ"।
                                         পোস্ট
                                   মোঃ তারেক

Video দেখতে নিচের Ad এ ক্লিক করুন, ধন্যবাদ


No comments

Theme images by RedHelga. Powered by Blogger.