Header Ads

রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয় এর ইতিহাস পড়লে অবস্যই অবাক হবেন



রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়Rajghat Jafarpur Secondary School
শিক্ষাই জাতির মেরুদণ্ড, একটা স্বাধীন জাতির ইতিহাস,ঐতিহ্য,অস্তিত্ব রক্ষায় শিক্ষার ভুমিকা অনস্বীকার্য। তাই শিক্ষার ব্যাপক প্রসার, উন্নতি ও সম্বৃদ্ধির স্তরে ভবিষ্যৎ বংশধরদের দেশে বিদেশে প্রতিযোগী হিসেবে টেকসই ও গ্রহণযোগ্য মানুষ গঠনের লক্ষে এতদাঞ্চলের কিছু দূরদৃষ্টিসম্পন্ন সমাজসেবী ও শিক্ষা সচেতন ব্যক্তি সৃজনশীল চিন্তার বাস্তব প্রকাশ ঘটান...।


সেই সব স্বপ্ন দ্রষ্টাদের লালিত চিন্তার জ্বলন্ত বহিঃপ্রকাশ রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়। যশোর জেলাধীন অভয়নগর উপজেলার রাজঘাট একটি সুপ্রাচীন ঐতিহ্যবাহী গ্রাম। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের জনগনকে ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের লক্ষে উনবিংশ শতাব্দিতে এদেশে বেশ ইংরেজী স্কুল প্রতিষ্ঠিত হয়।


এই স্কুলটির প্রতিষ্ঠাতা স্বর্গীয় রামনাথ পাল, বাগেরহাট জেলার অধিবাসি ছিলেন। বাঘুটিয়া বিভাগদি ভোলানাথ স্কুলে শিক্ষাকতা করা কালিন সময়ে বিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে মনোমালিন্য হওয়ায় তিনি তার আত্মীয় স্বজনদের সহায়তায় রাজঘাটে একটি বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহন করেন।

ফলশ্রুতিতে ১৯১৬ সালে যশোর-খুলনা মহাসড়কের উত্তরপাশে রাজঘাট বাজার সংলগ্ন এলাকায় প্রথম অবস্থায় এম, ই স্কুল হিসাবে বিদ্যালয়টি স্থাপিত হয়। প্রথম পর্যায়ে বিদ্যালয়টি উন্নয়নের জন্য যারা বিভিন্ন ভাবে সাহাজ্য করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য জমিদাতা গিরিবালা দাস, প্রথম নাথ দে, বৈদ্যনাথ দে, কালিপদ রাহা ও তাদের ওয়ারেশগণ যারা সম্মিলিত ভাবে এই বিদ্যালয়ের জন্য ৩.৩২ একর জমি দান করেন। এছাড়া সত্যরঞ্জন রাহা, গোবিন্দ চন্দ্র দাস, দূর্গা চরণ পাল, স্বর্গীয় রাম চন্দ্র পাল ও রাখাল দাস সূর ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরবর্তী পর্যায়ে বিদ্যালয়টি উচ্চ ইংরেজী বিদ্যালয়ে উন্নিত হয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ীভাবে স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টি রাজঘাট এবং জাফরপুর এই দুই গ্রামের লোকের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। এজন্য বিদ্যালয়টির নামের সাথে রাজঘাট জাফরপুর সংযুক্ত করা হয়।

১৯৪৭ সালে দেশ বিভাগের ফলে এদেশ থেকে প্রতিষ্ঠাতা বেশ কিছু হিন্দু সম্প্রদায় ভারত চলে যাওয়ায় স্কুলটির জীবনে দূর্দশা নেমে অাসে। এই সময় বিদ্যালয়টির ত্রানকর্তা হিসাবে এগিয়ে অাসেন স্থানীয় সমাজ সেবক ও বিদ্যানুরাগী মরহুম শেখ মো: ছবেদ অালী, ডাক্তার ননি গোপাল রাহা, মরহুম মকবুল হোসেন মোল্যা, মরহুম অামীর অালী সরদার। প্রকাশ থাকে যে, ভারতে বর্তমান বিমান বাহিনীর প্রধান অরুপ রাহা এই স্কুলের ছাত্র। যে সকল প্রধান শিক্ষকগণ বিদ্যালয়টির উন্নয়নের জন্য বিশেষ ভুমিকা রাখেন তাদের মধ্যে উল্লেখযোগ্য মরহুম মো: অাব্দুল মান্নাফ মোল্যা, মরহুম হাবিবুর রহমান, মরহুম অামিনুল ইসলাম,মরহুম মুজিবুর রহমান, স্বর্গীয় মনোরঞ্জন বিশ্বাস ও শ্রী সুধীর কুমার মল্লিক অন্যতম।

ইতিপূর্বে জনার্কীণ শিল্প এলাকায় রাজঘাটে কোন নারী শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় ১৯৬৩ সালে এলাকার গন্যমান্য ব্যক্তিদের সহায়তায় নারী শিক্ষার উন্নয়ন কল্পে এক মতবিনিময় সভার অাহবান করেন এবং বর্তমানে রাজঘাট বালিকা বিদ্যালয়টি স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরবর্তী পর্যায়ে রাজঘাট জাফরপুর বালক উচ্চ বিদ্যালয়ের সকল সম্পত্তি বালিকা বিদ্যালয়ের নামে দানপত্র করে দিয়ে এই বালক বিদ্যালয়টি বর্তমান স্থানে অর্থাৎ যশোর-খুলনা মহাসড়কের দক্ষিণে রেল লাইনের পাশে স্থানান্তরিত হয়।
বর্তমানে বিদ্যালয়ের জমির পরিমান ৪.৩২ একর, ছাত্র-ছাত্রী ৯ শতাধিক, শ্রেণী কক্ষ ১৫ টি। বিদ্যালয়ের গ্রন্থাগার, বিজ্ঞানাগার, অাবাসিক ভবন, পুকুর, মসজিদ,খেলার মাঠ, শিক্ষক মিলনায়তন, স্কাউট রুম, ছাত্রী কমন রুম,প্রয়োজনীয় অাফিস কক্ষসহ খেলাধুলা বিনোদনের সকল ব্যবস্থা আছে.।
লেখাটি ভালোলাগলে অবস্যই শেয়ার করবেন, ধন্যবাদ

                      লেখক আমাদের SAp TV Bangla এর রাজঘাট প্রতিনিধি
                মো: সারাফাত হুসাইন লনি













No comments

Theme images by RedHelga. Powered by Blogger.