রাজঘাট থেকে গাজীপুরের দীর্ঘ ২ কি:মি: সড়ক এর বেহাল অবস্থা
সেই এলাকার কএকজন সাহসী যুবকের লেখা আজকের প্রতিবেদন
"ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা যায়, কিন্তু যে ব্যক্তি জেগে থেকে ঘুমের ভান করে তাকে জাগ্রত করা যায় না".ভুগান্তির আরেক নাম যশোরের নওয়াপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডবাসীর প্রধান যাতায়াতের মাধ্যম রাজঘাট-গাজীপুরের দীর্ঘ ২ কি:মি: সড়ক....
![]() |
| রাজঘাট থেকে গাজিপুর যাবার রাস্তার অবস্থা |
উপরে যে জায়গাগুলো দেখছেন তা কোনো ধান ক্ষেত বা ফুটবল খেলার মাঠ না,
এটি দেশের প্রথম শ্রেণীর পৌরসভার অন্যতম একটি প্রধান সড়ক যে সড়ক দিয়ে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষের যাতায়াত ঘটে, অাবার দিনে হাজারো মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঐতিহ্যবাহী গাজীপুর খানকাহ্ শরীফে দুয়া নিতে ছুটে অাসেন
কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করে এলাকার প্রভাবশালী ব্যক্তি মহল ভারী যানবাহন যাতায়াত ঘটিয়ে রাস্তার বেহাল দশা সৃষ্টি করেছে। আর এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিরা ও কোনো পদক্ষেপ গ্রহন করেনি। আর এই চরম ভোগান্তির শিকার হচ্ছে এলাকার হাজারো নিরীহ জনগণ। প্রতিনিয়তই ঘটছে অসহনীয় দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে গরীব,নিরীহ,জীবিকার তাগিদে ভ্যান-রিক্সা ও ইজিবাইক নিয়ে ছুটে বেড়ানো খেটে খাওয়া অসহায় মানুষ। কিন্তু এভাবে অার কতদিন..?
এ দুর্ভোগের শেষ কোথায়..? কবে মিলবে এর সমাধান..? কে দিবে এ প্রশ্নের উত্তর...?
জানতে চায় এলাকার ভুক্তভোগীরা। অতি দ্রুত এই দীর্ঘ ২কি:মি: সড়ক পুনঃনির্মান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি অাকর্ষন করছি।
অন্যথায় এলাকাবাসীদের সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
এই এলাকার ভুক্তভোগী মানুষের পক্ষ থেকে আমি এস,এম লনি বাবু এবং বন্ধুবর সোয়েব খাঁন মিশু আফরান হুসাইন মারুফ সহ এলাকার সচেতন নাগরিক সমাজ...।


No comments