Header Ads

গোসলের সুন্নাত তরিকা এবং সঠিক ও সুন্দর পদ্ধতি

গোসল করার সঠিক নিয়ম পদ্ধতি যানা সকল মানুষ ও মুসলিম উম্মাহের একান্ত দায়িত্ব তাই আসুন আমরা এবার যেনেনেই গোসলের ফরজ সমূহ তারপর যানবো সুন্নাত সমূহ।
গোসল করার তরিকা

গোসলের ফরয তিনটিঃ
1. ভালভাবে একবার কুলি করা। (সুরা মায়িদা, আয়াত-6)

2. নাকের নরম স্থান পর্যন্ত একবার পানি পৌছানো।(সুরা মায়িদা, আয়াত-6)

3. সমস্ত শরীরে একবার পানি পৌছে দেয়া, যেন কোথাও এক চুল পরিমাণ 
শুকনো না থাকে। (সুরা মায়িদা, আয়াত-6, তিরমিজি-103, )


গোসলের সুন্নাত সমূহঃ
1. ফরয গোসলের পূর্বে ইস্তিঞ্জা অর্থাৎ পেশাব করা।(মুসান্নাফে আব্দুর 
রাজ্জাক, হাঃনং-1020)
2. শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়া।(মুসনাদে আহমাদ, হাঃনং-12694)
3. পৃথকভাবে উভয় হাত কব্জিসহ ধোয়া।(বুখারী শরীফ, হাঃনং-248)
4. শরীর বা কাপড়ের কোন স্থানে নাপাকী লেগে থাকলে প্রথমে তা তিনবার ধুয়ে
পবিত্র করে নেয়া।(মুসলিম শরীফ, হাঃনং-321)
5. নাপাকী লেগে থাকলে বা না লেগে থাকলে সর্ব অবস্থায় গুপ্তাঙ্গ ধৌত করা।
এরপর উভয় হাত ভালভাবে ধুয়ে নেয়া। (বুখারী শরীফ, হাঃনং-249)
6. সুন্নাত তরীকায় পূর্ণ উযু করা। তবে গোসলের স্থানে পানি জমে থাকলে,
গোসলেরশেষ করে পা ধৌত করবে। (বুখারী শরীফ, হাঃনং-260)
7. প্রথমে মাথায় পানি ঢালা। (বুখারী শরীফ, হাঃনং-256)
8. এরপর ডান কাধে পানি ঢালবে।(বুখারী শরীফ, হাঃনং-254)
9. এরপর বাম কাধে পানি ঢালবে।(বুখারী শরীফ, হাঃনং-254)
10. অতঃপর অবশিষ্ট শরীর ভিজানো। (বুখারী শরীফ, হাঃনং-274)
11. সমস্ত শরীরে এমনভাবে তিনবার পানি পৌছানো, যেন একটি পশমের গোড়াও
শুষ্ক না থাকে। (আবু দাউদ, হাঃনং-249/মুসান্নাফে ইবনে আবী শাইবাহ,
হাঃনং-813) তবে নদী-পুকুর ইত্যাদিতে গোসল করলে কিছুক্ষণ ডুব দিয়ে থাকলেই
তিনবার পানি ঢালার সুন্নাত আদায় হয়ে যাবে। (আবু দাউদ, হাঃনং-249/মুসান্নাফে
ইবনে আবী শাইবাহ, হাঃনং-813)
12. সমস্ত শরীর হাত দ্বারা ঘষে-মেজে ধৌত করা।(তিরমিজি, হাঃনং-106)
পরবর্তী ইসলামিক বিষয় জান্তে চোখ রাখুন SAp TV Bangla তে।


No comments

Theme images by RedHelga. Powered by Blogger.