Header Ads

সেইদিন রাতে সিলেট জৈন্তাপুরের হরিপুরে কি হয়েছিল,,?


হরিপুরের ঘটনা, কী ছিল?
আর কী প্রচার করা হচ্ছে?
এ যেন চোরের মায়ের বড় গলা, এর বাস্তব উপমা!!!

মুজাহিদে  মিল্লাত হযরত আব্দুল্লাহ হরিপুরী রাহ. প্রতিষ্ঠিত হরিপুর মাদ্রাসার আসাতিযাদের থেকে পুরো ঘটনার বিবরণ হল এরুপ।

 টার্গেট আসলে ছাত্ররা ছিল না, টার্গেট ছিল মাদ্রাসার একজন মোহাদ্দিস।
 যিনি সে এলাকারই বাসিন্দা।
হযরতের জোরালো ভূমিকার কারণে মুশরিক আটরশির মুরিদরা সুবিধামত শিরিক করতে পারছিল না।
ক'দিন আগে জনপ্রতিনিধিদের মাধ্যমে আপোষ হয়-কোন প্রোগ্রাম হলে স্থানীয় আলেমদের সাথে পরামর্শ করেই করতে হবে
সে হিসেবেই তারা হযরতকে দাওয়াত করে।
বিদআতি বক্তা যখন বলে "আল্লাহর রাসূল বলেছেন انا نور من نور الله মানে আমি আল্লাহর নূর, তখন হযরত জানতে চান এটা হাদীসের কোথায় আছে?

 ব্যস শুরু হয় পূর্বপরিকল্পনামত উপর্যুপূরী হামলা।

স্টেইজের নিচ থেকে বেরিয়ে আসে রড, লাঠি, দা,চাকুসহ নানারকমের দেশীয় অস্ত্র।
নিজেদের উস্তাদকে আক্রান্ত হতে দেখে বসে থাকতে পারেনি ছাত্ররা। এ যেন ওহুদের ময়দান। আল্লাহর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জন্য সাহাবায়ে কেরাম রাযি. যেমন মানব ঢাল তৈরি করেছিলেন, সাহাবাদের জিবন্ত নমূনা ওলামায়ে দেওবন্দের আদর্শের সৈনিক ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্ররাও স্বীয় উস্তাদকে রক্ষায় তৈরি করেছিল মানব ঢাল।
সহীদ মোজাম্মেল এর কবর
শহীদ মোজ্জাম্মেল আলী রাহ. নিজের শরিরটা পেতে দিয়েছিলেন শত্রুর আঘাত ঠেকাতে, নিজের প্রাণপ্রীয় উস্তাদকে বাঁচাতে।
 উস্তাদকে বাঁচিয়ে নিজে জান্নাতের মেহমান হয়েছেন।
কলরব এর মানববন্ধন এর চিত্র
জাতীয় ইসলামিক সংগিত সংগঠন কলরব এর পরিচালক আবু সুফিয়ান জানিয়েছেন
আজ শুক্রবার সিলেট জৈন্তাপুরে আটরশী ভন্ডদের হামলায় মাদ্রাসা ছাত্র হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব চত্তরে মানববন্ধন করবে কলরব শিল্পী গোষ্ঠী

No comments

Theme images by RedHelga. Powered by Blogger.