Header Ads

জামিয়া আরাবিয়া মুহিউল ইসলাম , নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসা

 

নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসা


যশোর খুলনার মাঝে অবস্থিত শিল্প বাণিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়ার প্রাণ কেন্দ্রে অবস্থিত

 শতবর্ষী দ্বীনি বিদ্যাপীঠ, জামিয়া আরাবিয়া মহিউল ইসলাম নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা,

 ভৈরব নদী বিধৌত নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসা খানকায়ে মুহাম্মাদিয়ার পীর

মুহাম্মদ আলী শাহ ইরানী ১৯০৯ সালে স্থাপিত করেন, পরবর্তীতে তার ওই সুযোগ্য পুত্র পীর খাজা

আবদুল মজিদ শাহ ১৯৩০ সালে প্রতিষ্ঠা করেন।

সেই থেকে সুনামের সাথে মাথা উঁচু করে আজও দাঁড়িয়ে আছে জামিয়া আরাবিয়া মহিউল ইসলাম মাদ্রাসা,

 ১৯৫৪ সালে এখানে দাওরায়ে হাদিস (মাস্টার্স) চালু করা হয়। প্রতিষ্ঠার পর থেকে ১৯৭০ পর্যন্ত

মাদ্রাসা পরিচালনার দায়িত্ব পালন করেন খাজা সাঈদ শাহ।

১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত কাজী আনিসুজ্জামান এবং

তৃতীয় মুহতামিম হিসেবে ১৯৭৬ থেকে ১৯৮৫ পর্যন্ত দায়িত্ব পালন করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা খাজা

আবদুল মজিদ শাহ।

১৯৮৫ থেকে অদ্যাবধি মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন খাজা রফিকুজ্জামান শাহ।

২০২৩ সালে এ মাদ্রাসার মোট ছাত্র সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। বর্তমানে ফিকহ বিভাগের প্রধান মুফতি হিসেবে

দায়িত্ব পালন করছেন শায়খুল হাদিস মুফতি তৈয়বুর রহমান ছাহেব। অভয়নগর উপজেলার ভেতর

মাদ্রাসাটি একটি গুরুত্বপূর্ণ ফতুয়া কেন্দ্র হিসেবেও বিবেচিত হয়ে আসছে।

No comments

Theme images by RedHelga. Powered by Blogger.