Header Ads

মহানবী (সা.) কে নিয়ে কটুক্তিকারীর ফাঁসির দাবিতে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল

হযরত মোহাম্মাদ(সা.)কে নিয়ে কটুক্তিকারী রিপন মিত্রের ফাঁসির দাবিতে
গোপালগঞ্জের মুকসুদপুরে
বিক্ষোভ মিছিল করেছে মুসল্লীরা।
গতকাল ৬ডিসেম্বর শুক্রবার দুপুরে বাদ জুম্মা মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে।তারা মুকসুদপুর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে টেংরাখোলা আলিয়া মাদ্রাসার সামনে সমাবেশ করে।

এর আগেরদিন বৃহস্পতিবার রাতে ইনসেপটা ফার্মাসিউটিক্যাল কোম্পানীর মুকসুদপুরেরন রিপ্রেজেন্টেটিভ রিপন মিত্র মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য করে।

এ ঘটনায় সংক্ষুব্ধ মুসল্লীরা রিপনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে।
এর আগে মুকসুদপুর সদরের কয়েকটি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে টেংরাখোলা আলিয়া মাদ্রাসায় সমাবেশে উলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন।

গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেল এএসপি আনোয়ার হোসেন ভুইয়া বিক্ষুব্ধ জনতাকে শান্ত থাকার আহবান জানিয়ে বলেন, অভিযুক্ত রিপন মিত্রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।বৃহস্পতিবার রাত থেকে তাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। রাষ্ট্র তার সর্বোচ্চ শাস্তি দিবে। আপনারা তাকে গ্রেফতার করতে সাহায্য করবেন। আইন তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে।

No comments

Theme images by RedHelga. Powered by Blogger.