Header Ads

রামদা হাতে দুই খুনি পাগলের মতো কুপাচ্ছে রিফাতকে ভিডিও সহ

রামদা হাতে দুই খুনি পাগলের মতো কুপাচ্ছে রিফাতকে। পিছনে রিফাতের স্ত্রী জাপটে ধরে আটকানোর চেষ্টা করছে হত্যাকারীদের। ও স্বামীকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা, রিফাতের স্ত্রী খুনিদের আটকাতে পারছে না। ওরা কুপিয়েই যাচ্ছে, কুপিয়েই যাচ্ছে
প্রকাশ্য দিবালোকে, বরগুনা সরকারী কলেজের শত লোকের চোখের সামনে একটা তরতাজা যুবককেকুপিয়ে মেরে ফেলা হল। ফেসবুকে ভেসে বেড়াচ্ছে হত্যার ভিডিও। দেখলাম, আর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল।
অনেকেই বলছে আশেপাশের মানুষ কেন এগিয়ে আসল না! এগিয়ে আসলে রিফাত বেচে যেত।
বাহ! এখন আশেপাশের জনগনকে দোষ চাপিয়ে দেয়া হচ্ছে।
সিলেটের ট্রেন দুর্ঘটনায় নিহত আহতদের ক্ষেত্রেও বলা হয়েছে অতিরিক্ত যাত্রীর কারনে ট্রেন পড়ে গেছে। অর্থাৎ সর্বক্ষেত্রেই জনগনের দোষ।
অথচ সত্য কথাটা কেউ বলছে না, এইটা দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি। আইন তার নাগরিককে নিরাপত্তা দিতে পারছে না।
রিফাতের হত্যার স্থানটি সিসিটিভির আওতাভুক্ত, সকাল দশটায় কোপানো হয়। অপরাধীরা সব জেনেই খুন করতে এসেছিল। খুন করে সগৌরবে চলেও গেল। তারা জানে কেউ তাদের কিছু করতে পারবে না।
তাই খুনিদের স্পষ্ট চেহারা, এমনকি পত্র পত্রিকায় খুনিদের নাম চলে আসলেও এখন পর্যন্ত কেউ ধরা পড়ল না।
বিশ্বজিতের হত্যাকারীদেরও বিচার হয়নি। রিফাত হত্যার বিচার হবে?
আর কোন আশাই করি না।
সাকিব আল হাসান যদি বাংলাদেশের হাসি হয়
রিফাত বাংলাদেশের কান্না
কান্নার শব্দ শুনতে পারছেন তো ?
ভিডিও:-  

No comments

Theme images by RedHelga. Powered by Blogger.