নওয়াপাড়ায় প্রাইভেটকারের ধাক্কায় ৪ ভ্যানযাত্রী আহত ২ জন গুরুতর আহত
নওয়াপাড়ায় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় চারজন ভ্যানযাত্রীকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। চালকসহ প্রাইভেটকারটি থানা হেফাজতে রাখা হয়েছে। প্রত্যক্ষদশীরা জানায়, শনিবার দুপুরে যশোরমুখী যাত্রীবাহী ভ্যানের পিছনে সজোরে আঘাত হানে দ্রুতগামী একটি সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ১২- ১১৩২)। এসময় ভ্যানে থাকা যাত্রী উপজেলার বিভাগদী গ্রামের আলমগীর সরদারের ছেলে সোহাগ (১৮), একতারপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে কওসার আলী (৫০), একই গ্রামের মিসরুল শিকদারের স্ত্রী মিতা বেগম (৩৩) ও মান্নান শিকদারের মেয়ে আয়েশা বেগম (৩০) ভ্যান থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে মারাত্মক আহত আয়েশা বেগমকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অভয়নগর থানার এসআই জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং ঘাতক প্রাইভেটকারটি ও চালক একতারপুর গ্রামের টনির ছেলে তামজিদ আহম্মেদকে (২২) থানা হেফাজতে নেয়া হয়। তবে ভ্যান চালকের ততটা বড় সমোস্যা হয়নি এখন সে বাড়িতে আছে।



No comments