অভয়নগরে এক ব্রাজিল সমর্থক নিজের শখের পায়রা বিক্রি করে প্রজেক্টর কিনলেন
ডেক্স রিপোর্টঃ ফুটবল খেলা মানেই উন্মাদনা, তারপর আবার বিশ্বকাপ ফুটবল, উন্মাদনার যেন শেষ নেই, সেই উন্মাদনাকে আরো বাড়িয়ে দিতে অনেকেই নিজের প্রিয় দলের পতাকা/জার্সি কিনে থাকেন, জমি বিক্রি করে পতাকা বানানোর মত কট্টর সমর্থক ও আমরা দেখেছি,
তবে এবার ভিন্ন খবর ; যশোর জেলার অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার এক ব্রাজিল সমর্থক নিজের শখের পায়রা বিক্রি করে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখার জন্য প্রজেক্টর কিনেছেন, ছেলে ছাওদের এই ভক্তের বাড়ি অভয়নগরের রাজঘাটে, তার নাম শেখ লনি (১৯)
এলাকাবাসী সুত্রে জানা গেছে লনি শিশুকাল থেকেই ব্রাজিল ফুটবল দলের একজন অন্ধ ভক্ত, ব্রাজিলের পক্ষপাতিত্ব করায় সে আর্জেন্টিনার সমর্থকদের হাতে কয়েকবার গুরুতর আহত ও হয়েছেন, পাড়ার সবাই তাকে ব্রাজুকা লনি নামেই ডাকে, লনি নিজেই জানান ব্রাজিলের ম্যাচ মানেই আমার কাছে ঈদ, তারপর আবার বিশ্বকাপ, মানে ডাবল ঈদ।
ভালবাসি প্রিয় দল ব্রাজিলকে, ব্রাজিলের মাঠের খেলাটাকে। লনিকে প্রশ্ন করা হয়েছিলো কবুতর বিক্রি করে কেনো প্রোজেক্টর কিনলেন..?
তিনি উত্তর দেন : আমার এলাকায় অনেক ব্রাজিল সমর্থক আছে, এলাকার ৮৫% মানুষ ব্রাজিল সমর্থন করেন, অথচ তাদের ৩৫% লোকের বাড়িতেই টিভি নেই, তাই তাদের ফুটবল উন্মাদনা বাড়াতে ও সর্বসাধারণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে খেলা দেখার জন্য আমি এ ব্যবস্থা করেছি।

No comments