নওয়াপাড়ায় তিন দিন ব্যাপী মেয়র নাট্যমেলা সবাই আমন্ত্রিত আয়োজনে কথাকলি
দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী শিল্পবন্দর নগরী অভয়নগর নওয়াপাড়ায় এই প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়র নাট্যমেলা ২০১৮। সাংস্কৃতিক গোষ্ঠী কথাকথি নওয়াপাড়ায় প্রতিষ্ঠার ২৪ বছর পূর্তি উপলক্ষে ২৮, ২৯, ৩০ মার্চ, এই তিন দিনব্যাপী নওয়াপাড়া ইনস্টিটিউট এ এই নাট্যমেলা চলবে।
পৃষ্ঠপোষকতায় রয়েছে নওয়াপাড়া পৌরসভা। নাট্যমেলার মিডিয়া পার্টনার দেশের প্রগতিশীল চেতনার মুখপাত্র দৈনিক সমকাল, দৈনিক নওয়াপাড়া, SAp TV Bangla, এবং অভয়নগর বার্তা সহ বিভিন্ন মিডিয়া,ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের ১২টি নাট্যদল অংশগ্রহণ করবে এই অনুষ্ঠানে । ২৮ মার্চ সন্ধ্যায় নাট্যমেলার উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতিক বিষয়ক মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নূর।
সংগে থাকবেন বাকের ভাই যার পদার্পণে নওয়াপাড়া নিশ্চয়ই সুস্থ সাংস্কৃতিক অভিযাত্রায় নতুন দিশা খুঁজে পাবে। আপন আলোয় উদ্ভাসিত নূর ভাই বাংলাদেশের শীর্ষ আবৃত্তিকার। তার কণ্ঠে আবৃত্তি শোনার সুযোগ হাতছাড়া করবেন না কেউ।
নাট্যমেলার তিন দিনে দেশবরেণ্য আরও অনেক সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুশীল ব্যক্তিবর্গ অংশ নেবেন। আমার জানামতে, নওয়াপড়াতে এত বড় সাংস্কৃতিক এই প্রথমবার হতে যাচ্ছে। সবাই সহযোগিতা করলে এই আয়োজনের মধ্য দিয়ে নওয়াপাড়া পৌঁছে যাবে নতুন উচ্চতায়। নাট্যমেলা সুন্দর ও সার্থক হোক।
কথাকলির সভাপতি মেহেদী হাসান কাদের ও সহকর্মী, শুভানুধ্যায়ীরা যে অক্লান্ত পরিশ্রম করছেন,তাদের সবার প্রতি SAp TV Bangla এর পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল। আপনাদের এই মহৎ কর্মযজ্ঞ নতুন প্রজন্মকে নিশ্চয়ই আলোর পথ দেখাবে। সবাই সকলকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন।


No comments